বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

করোনা চিকিৎসায় রোবট বানালো বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা করতে রোবট উদ্ভাবন করল রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এ রোবটকে রিমোটের সাহায্যে কন্ট্রোল করা যাবে।

করোনা সংক্রমিত কোনো ব্যক্তির সংস্পর্শে না গিয়েও এ রোবটের সাহায্যে প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন- ওষুধ, খাদ্য সরবরাহ করা যাবে। এ হিসেবে স্বাস্থ্যকর্মীদের বিকল্প হিসেবে রোবটটি কাজ করতে সক্ষম বলে দাবি করেছেন এটির উদ্ভাবক বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী শাকির আহমেদ শুভ, তানভীর আহমেদ সৌরভ, আবদুল্লাহ তামীম, খালিদ সাইফুল্লাহ এবং সোহানুর রহমান এর উদ্ভাবক।

রোবট তৈরি প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একই বিভাগের প্রভাষক গোলাম শাহরিয়ার। তিনি বলেন, ‘রোবটের সঙ্গে একটি অ্যান্ড্রয়েড ফোন সংযুক্ত করার মাধ্যমে অনলাইন যোগাযোগ ও বিভিন্ন তথ্য আদান-প্রদান করা সম্ভব। এ ছাড়া এতে সংযুক্ত ক্যামেরা ও রিমোট কন্ট্রোলারের মাধ্যমে বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করা যাবে। পাশাপাশি বিশ্বের যেকোনো স্থানে বসে শুধু একটি অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এতে করে করোনাকালে চিকিৎসক-নার্সদের ভোগান্তি কিছুটা কমবে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ