বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

কোয়ারেন্টিন শেষ করেই প্লাজমা ডোনেট করলেন ডা. ফেরদৌস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করেই প্লাজমা দিয়েছেন ডা. ফেরদৌস খন্দকার। নিজের ফেসবুকে লাইভে এসে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

রোববার (২১ জুন) রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে প্লাজমা ডোনেট করেন ডা. ফেরদৌস খন্দকার। তিনি বলেন, ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটের অষ্টম তলায় প্লাজমা ডোনেশন প্রোগাম থেকে বলছি। আজকে আমি বের হয়েছি কোয়ারেন্টিন শেষে একটি মহৎ উদ্দেশ্যে।

নিজের প্লাজমা ডোনেশনের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘প্লাজমা ডোনেশন নিয়ে দু’টি কথা বলব। আমি নিজেও এই মুহূর্তে প্লাজমা ডোনেট করছি, যেহেতু আমার অ্যান্টিবডি পজিটিভ আছে। আপনারা জানেন যে, করোনা পরিস্থিতিতে একটি পরীক্ষিত চিকিৎসা পদ্ধতি হচ্ছে প্লাজমা। বাংলাদেশের পরিস্থিতিতে অনেকই কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন বা হচ্ছেন। কিন্তু সেই তুলনায় প্লাজমা দাতা একেবারে নগণ্য।’

তিনি বলেন, ‘এটা কিছুই না। সিম্পল একটা মেশিন। আপনার ব্লাডটি নিয়ে পরিশোধিত করে আলাদা করে আপনার রক্তের কণিকাগুলো আপনাকে ফেরত দেবে, তারা শুধু রক্তের পানি অংশটুকু রেখে দেবেন, যেটিকে প্লাজমা বলা হয়।’

সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘প্লাজমা ডোনেশন তেমন ব্যয়বহুল কিছু না। কেউ দিতে চাইলে ঢাকা মেডিকেল কলেজে এবং শেখ হাসিনা র্বান ইউনিটে এসে দিতে পারেন।’

‘১০ দিন পর পর দিতে পারেন বেশ কয়েকবার। এটি এখানকার ডাক্তাররা নির্ধারণ করবে আপনে কয়বার দিতে পারবেন। এটি দেয়ার ক্ষেত্রে তেমন কোনো ঝুঁকি নেই।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ