বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

৩০০ আসনে প্রার্থী দেবে নুরের দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন দল গঠন করতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। ইতোমধ্যে নতুন এই দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্রের খসড়াও তৈরি হয়েছে। ঠিক করা হয়েছে সাংগঠনিক কাঠামোও।

করোনার জন্য নতুন এই দলের ঘোষণা কিছুটা বিলম্বিত হলেও গুছিয়ে নেওয়ার কাজ চলছে পুরোদমে। নুর বলেছেন- নির্বাচন যখনই হয়, আমরা প্রস্তুত। ৩০০ আসনেই প্রার্থী দেব, ইনশাআল্লাহ।

গতকাল রোববার ছাত্ররাজনীতির সামগ্রিক বিষয় নিয়ে একটি নিউজ পোর্টালের সঙ্গে ফেসবুক লাইভের আলোচনায় এই মন্তব্য করেছেন ভিপি নুর। তিনি আরো জানান, দলের সম্ভাব্য নাম ঠিক করা হয়েছে ‘নাগরিক অধিকার পরিষদ’। শ্লোগান হবে ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’।

ভিপি নুরুল হক নুর বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আমরা এখনই দলের ঘোষণা দিচ্ছি না। তবে একটা বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছি- আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো, সেটা যখনই হোক না কেন। এও সিদ্ধান্ত নিয়েছি, কারো সঙ্গে জোট করে আমরা নির্বাচন করবো না। নিজেদের যতটুকু শক্তি আছে, সেটুকু দিয়েই মানুষের কাছে পৌঁছাতে চাই।

আমাদের রাজনীতি হবে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ার রাজনীতি। তাই এখানে জয়টা মুখ্য নয়। মানুষের জন্য কিছু করার তাড়না থেকেই নতুন রাজনৈতিক দল গঠনের কাজ করে যাচ্ছি- বলেছেন নুরুল হক নুর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ