বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

‘অদৃশ্য করোনা আমাদেরকে সকল অন্যায় থেকে বিরত থাকতে শিক্ষা দেয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, অদৃশ্য মহামারী করোনা আমাদেরকে সুদ-ঘুষ, দুর্নীতিসহ সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থাকতে শিক্ষা দেয়। করোনা সচেতন এবং জ্ঞানীদের জন্য এক মহা শিক্ষনীয় আসমানী বালা-মুসিবত।

‘কেউ কারো নয়, কেয়ামতের দিবসের মত সকলে ইয়া নাফসী, ইয়া নাফসী করছে। কেয়ামতের দিবসে ছেলে-মেয়ে পিতা-মাতাকে চিনবে না, পিতা-মাতাও ছেলে-মেয়েকে চিনবে না।’

আজ মঙ্গলবার এক ভিডিও বার্তায় প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী দেশবাসির উদ্দেশ্যে এসব কথা বলেন।

তিনি বলেন, মেডিকেলের মর্গে কত লাশ পরে থাকে কোন আত্মীয়-স্বজন, এমনকি সন্তানরাও নিতে আসে না। এই মহামারী করোনা শিক্ষা দিচ্ছে কেউ কারো নয়, মিথ্যা এ দুনিয়া, টাকা-পয়সা, ক্ষমতা দিয়ে কোন কাজে আসবে না। করোনায় প্রমাণ করে দিলো টাকা-পয়সা, ধন-দৌলত, ক্ষমতা কোন কাজে আসছে না। করোনা আরো শিক্ষা দিচ্ছে সকলেই ভাল হয়ে যাও, এখনও সময় আছে, চিরতরে যখন চক্ষু বন্ধ হয়ে যাবে, তখন আর আফসোস করে কোন লাভ হবে না।

তিনি আরও বলেন, করোনায় আক্রান্ত হয়ে মৃতুবরণকারী লাশ যত্রতত্র পড়ে আছে, কোথায় সেই বামপন্থি বুদ্ধিজীবীরা, কোথায় নাস্ত্যিবাদী গোষ্ঠী, আজ তাদের কোন কাজে পাওয়া যাচ্ছে না, এমনকি জাতির জন্য এই দুঃসময়ে তাদের কোন দিক-নির্দেশনাও নাই কেন? জাতির দুর্দিনে তথাকথিত বুদ্ধিজীবী ও নারীবাদীদের কোন কর্মসূচি এমনকি জাতির জন্য তাদের কোন নির্দেশনা নেই। সময় থাকতে তিনি সকলকে তওবা করে ইসলামে ফিরে আসার আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ