বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

এসআইবিএল’র শরিয়া সুপারভাইজরি কমিটিতে শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) শরিয়া সুপারভাইজরি কমিটির সদস্য হয়েছেন বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ।

শরিয়াহভিত্তিক পরিচালিত বাণিজ্যিক ব্যাংকটির এসইভিপি ও কোম্পানি সেক্রেটারি আবদুল হান্নান খান স্বাক্ষরিত একটি চিঠিতে সম্প্রতি তাকে এই পদে মনোনয়নের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, গত ১৮ মার্চ ২০২০ তারিখে ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় দুই বছরের জন্য তাকে মনোনয়ন দেয়া হয়।

শরিয়া সুপারভাইজরি কমিটির সদস্য নির্বাচিত করায় ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান শায়খ আহমাদুল্লাহ। তিনি জানান, তার অবস্থান থেকে ব্যাংকটিকে শরিয়া মোতাবেক চলার ক্ষেত্রে তিনি পরামর্শ দেবেন।

উল্লেখ্য, শায়খ আহমাদুল্লাহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমিপল্লী জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তার প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশন দেশের বিভিন্ন স্থানে দাওয়াতি ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া রেডিও-টিভি ও অনলাইনে দাওয়াতি কার্যক্রম পরিচালনার মাধ্যমে ইতোমধ্যে শায়খ আহমাদুল্লাহ দেশে-বিদেশে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ