মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদে উদ্বোধনের আগেই দেয়া হলো প্রথম আজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারোনার কারণে আলজেরিয়ার আযাম মসজিদ উদ্বোধন হতে বিলম্বিত হয়েছে। উদ্বোধন হতে বিলম্বিত হলেও উদ্বোধন হওয়ার আগেই এই মসজিদ থেকে আযানের সুমধুর ধ্বনি শোনা গিয়েছে।

আলজেরিয়ায় একটি যুগান্তকারী হিসাবে সরকারীভাবে এই মসজিদটি উদ্বোধনের প্রত্যাশায় সকলে রয়েছে। তবে উদ্বোধন হওয়ার আগেই প্রথমবারের মতো এই মসজিদ থেকে আযানের সুমধুর কণ্ঠ শোনা গিয়েছে।

এই বছরের পবিত্র রমজান মাসে মসজিদুল আযামটি উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে বিশ্ব জুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এই মসজিদটি উদ্বোধন হতে বিলম্বিত হয়েছে।

২০১২ সালে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। হারামাইন শারিফাইন অর্থাৎ মসজিদুল হারাম ও মসজিদে নববী (সা.)এর পর এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ।

এই মসজিদে একসাথে ১ লাখ ২০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে এবং ভূগর্ভস্থে ১ লাখ ৮০ হাজার বর্গমিটার স্থানের উপর তিন তালা বিশিষ্ট গড়ি পার্কিং নির্মাণ কর হয়েছে। এই পার্কিং-এ ৬ হাজার গাড়ি রাখা যাবে।

এছাড়াও এই মসজিদে আওতাধীন ১৬ হাজার বর্গমিটার আয়তনের দুটি কনফারেন্স হল রয়েছে। যার মধ্যে একটি হলো ১৫০০ আসন এবং অপরটি হলো ৩০০ আসন বিশিষ্ট। এছাড়াও, ২ হাজার আসন ক্ষমতা সম্পন্ন এই লাইব্রেরি রয়েছে যার ২১ হাজার ৮০০ মিটার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ