বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা খেল অডিটর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতার জটিলতা নিরসনের জন্য পাঁচ লাখ টাকা ঘুষ নেয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর মুহা. কুতুব উদ্দিন।

বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের কাউতলি এলাকার নিজ কার্যালয় থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সদস্যদের সহযোগিতায় তাকে আটক করে সদর মডেল থানা পুলিশ।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বিভিন্ন শাখায় ওয়ার্ক চার্জে কাজ করা তৃতীয় ও চতুর্থ শ্রেণির অর্ধশতাধিক শ্রমিক-কর্মচারীর চাকরি আদালতের নির্দেশে সম্প্রতি নিয়মিত করা হয়েছে। তবে ওই সব শ্রমিক-কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধ নিয়ে জটিলতা দেখা দেয়। সেই জটিলতা নিরসনের জন্য অডিটর কুতুব উদ্দিন বৃহস্পতিবার বিকেলে সওজ বিভাগের তিনজন শ্রমিক-কর্মচারীর কাছ থেকে পাঁচ লাখ টাকা ঘুষ নেন। পরবর্তীতে এনএসআই সদস্যরা অডিটর কুতুব উদ্দিনের টেবিলের ড্রয়ার থেকে ঘুষের টাকা জব্দ করে তাকে পুলিশে তুলে দেন।

ব্রাহ্মণবাড়িয়ার সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ ভৌমিক বলেন, ওয়ার্ক চার্জে কাজ করা শ্রমিক-কর্মচারীদের চাকরি আদালতের নির্দেশে নিয়মিত হয়েছে। আদালত থেকে তাদের বকেয়া বেতন দেয়ারও নির্দেশনা দেয়া হয়েছে। সেই বেতনের টাকা তোলার জন্য শ্রমিক-কর্মচারীদের কাছ থেকে ঘুষ নেয়ার খবর শুনেছি। বেতন তো তাদের হক, এটার জন্য তো কোনো কিছু দেয়া লাগে না।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের দুই নম্বর ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) মুহা. সোহাগ রানা বলেন, এ ঘটনায় সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে মামলা করা হবে। আমরা মামলাটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে পাঠাব। দুদক মামলাটি তদন্ত করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ