বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান মিজান (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত মিজানুর রহমান মিজান পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুংলিবাড়ী গ্রামের ভুট্টু মিয়ার ছেলে। তিনি পেশায় রাখাল ছিলেন।

রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার সুলতান হোসেন বলেন, মিজানুর রহমানসহ পাঁচ-সাতজনের একটি দল গরু আনার জন্য পূর্বজগতবেড় এলাকার শমসেরনগর সীমান্তে যায়। বিষয়টি টের পেয়ে ভারতীয় ১৪০ বিএসএফের চুয়াংগারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি করলে তার মৃত্যু হয়।

এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদপত্র দিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানোর প্রস্তুতি চলছে। মিজানুরের লাশ বর্তমানে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানান তিনি।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কালীপ্রসাদ সরকার জানান, ভোর রাত ৪টা ২০ মিনিটের দিকে কয়েকজন ব্যক্তি গুলিবিদ্ধ মিজানুরকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। খবর পেয়ে দ্রুত গিয়ে দেখি হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, মিজানুর রহমানের মাথার পেছনে গুলি ঢুকে ভেতরেই আছে। এটাকে অক্সিটাল রিজিওন বলে। গুলি ঢুকেছে কিন্তু বের হয়নি। দূর থেকে গুলি করার কারণে সেটি বের হয়ে যায়নি। এতে প্রচুর রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে। বিষয়টি পাটগ্রাম থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত বলেন, আমরা লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছি। এরপর আইনগত ব্যবস্থা নিয়ে লালমনিরহাট সদর হাসপাতালে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ