বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

৩ দিন পর বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি আবদুল জলিলের লাশ তিনদিন পর ফেরত দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে গোবড়াকুড়া বন্দর সংলগ্ন নো ম্যানস ল্যান্ডে দুই দেশের সীমান্ত কর্মকর্তাদের পতাকা বৈঠকের পর লাশ ফেরত দেয় বিএসএফ।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গোবড়াকুড়া বিওপির কমান্ডার নায়েক সুবেদার হারুনুর রশিদ লাশ গ্রহণ করে পরিবারের কাছ হস্তান্তর করেন।

এর আগে গত মঙ্গলবার বিকেল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত গোবড়াকুড়া সীমান্তে দুই দেশের সীমান্ত কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ওই সময়ের পর লাশ ফেরত দেওয়া না হলেও আজ লাশটি ফেরত দিয়েছে বিএসএফ।

ওই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবির গোবড়াকুড়া বিওপির কমান্ডার নায়েক সুবেদার হারুনুর রশিদ, হালুয়াঘাট থানার ওসি মোহাম্মদ আলী মামুদ ও ওসি তদন্ত আবু বক্কর ছিদ্দিক। তবে ভারতীয় বাহিনীর কারা উপস্থিত ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ