বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

বিহার ও উত্তরপ্রদেশে বজ্রাঘাতে ১১৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের দুই রাজ্যে বজ্রাঘাতে অন্তত ১১৬ জন নিহত হয়েছে। বৃহস্পতিবারের ওই বজ্রাঘাতে বিহারে ৯২ জন ও উত্তরপ্রদেশে ২৪ জন নিহত হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ সতর্ক করে দিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় আরও বজ্রপাতের সম্ভবনা রয়েছে। এজন্য এই দুই রাজ্যের মানুষজনকে ঘরে থাকতে আহ্বান জানিয়েছে তারা।

বিহার সরকার জানায়, সেখানে বজ্রাঘাতে ৮৫ জনের মৃত্যু হয়েছে। তবে শুক্রবার সেই সংখ্যা সংশোধন করে বিহার সরকার। শুক্রবার পাটনার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিযেছে, বজ্রাঘাতে বিহারের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২ জন হয়েছে।

বিহারের অন্তত ২৩টি জেলায় বজ্রাঘাতে হতাহতের ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজ্যের উত্তরাঞ্চলীয় জেলা গোপালগঞ্জে। সেখানে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।

এরপর দ্বিতীয় সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়েছে মাধুবনি জেলায়। এছাড়া সিওয়ান, ভাগলপুল, পূর্ব চাম্পারান, দরভাঙা, ভাগলপুর ও বাঙ্কায় মৃত্যুর ঘটনা ঘটেছে।

এদিকে প্রতিবেশী উত্তরপ্রদেশে বৃহস্পতিবারের বজ্রাঘাতে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। লখনৌয় সরকারি কর্মকর্তারা জানিয়েছে, এ ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছে।

তারা জানিয়েছে, রাজ্যের দেওরিয়ায় ৯ জন, প্রয়াগরাজে ছয়জন, আম্বেদকারনগরে তিনজন ও বড়ববাঙ্কিতে দুইজনের মৃত্যু হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ