বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

সামীম আফজালের রূহের মাগফিরাত কামনায় বাইতুল মোকাররমে বিশেষ দোয়া ‍অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের রূহের মাগফিরাত কামনায় ইসলামিক ফাউেন্ডশনের পক্ষ থেকে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন- বাইতুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহা. মহিবুল্লাহিল বাকি নদভী।

মুনাজাতে ইসলামিক ফাউেন্ডশনের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার, মুহা. আবুল কাশেম মজুমদার, উপ-পরিচালক মুহা. আবু বকর সিদ্দিক, মুহা. মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন কমর্কর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল বৃহস্প‌তিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন সামীম। তার বয়স হয়ে‌ছিল ৬৫ বছর। তি‌নি দীর্ঘ‌দিন দূরারোগ‌্য ব‌্যাধি ক‌্যানসারে ভুগ‌ছিলেন। তি‌নি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ‌্য গুণগ্রা‌হী রেখে গেছেন।

তিনি জানুয়ারি ২০০৯ থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত ইসলামিক ফাউেন্ডশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে দীর্ঘ ২৫ বছর জেলা ও দায়রা জজসহ বিচার বিভাগীয় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছিলেন সামীম মোহাম্মদ আফজাল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ