বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

মহিলা মাদরাসা শিক্ষাধারার প্রবর্তক সৈয়দ আব্দুল মালেক হালিমী অসুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

চট্টগ্রামের আনোয়ারা আল জামিয়া আরবিয়া হাইলধর বালক-বালিকা মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা সৈয়দ আব্দুল মালেক হালিমী অসুস্থ হয়ে কসমোপলিটান হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার নাতী রাশেদ মুহাম্মদ জিয়া।

প্রথিতযশা এ আলিম দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত। দুই পা ভাঙ্গলে তাকে কসমোপলিটান হাসপাতালে ভর্তি করা হয় এবং পায়ের অপারেশন করা হয়। বর্তমানে তিনি বিজ্ঞ সার্জনের পরামর্শক্রমে নীবিঁড় পরিচর্যায় চিকিৎসাধীন আছেন।

ব্যক্তি জীবনে তিনি একজন সফল স্বপ্নদ্রষ্টা। ৭০'র দশকে নারীদের জন্য ধর্মীয় শিক্ষা নিশ্চিত করার লক্ষে ৭ দফা শিক্ষানীতির ভিত্তিতে স্বতন্ত্র মহিলা মাদরাসা প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের ইতিহাসে তিনিই মহিলা মাদরাসা প্রবর্তক।

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন সময় থেকে একাধিক দায়িত্ব পালন করে বর্তমানে সহ সভাপতি হিসেবে আছেন। এছাড়া উপমহাদেশের প্রাচীন সংগঠন বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির সাবেক আমীর ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ