বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ফরিদপুরে করোনাভাইরাস থেকে মুক্তি পেতে যুব মজলিসের দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুর জেলাধীন নগরকান্দা থানার তালমা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড খেলাফত যুব মজলিস শাখার উদ্যোগে তালমা ইউনিয়ন সভাপতি মোঃ শাহাব উদ্দিন সাহেবের সভাপতিত্বে করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গতকাল রাতে অনুষ্ঠিত এ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঈশ্বরদী শহিদুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম খেলাফত যুব মজলিস নগরকান্দা শাখার সহ সভাপতি মাওলানা সাইফুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লক্ষনদিয়া এমদাদুল উলুম মাদরাসার সিনিয়র ওস্তাদ খেলাফত যুব মজলিস লস্করদিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা রুহুল আমিন।

আরো বক্তব্য রাখেন খেলাফত যুব মজলিস নগরকান্দা উপজেলা শাখার সম্মানিত বায়তুলমাল সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম এবং নগরকান্দা উপজেলা শাখার যুব মজলিসের অন্যতম সদস্য লক্ষনদিয়া এমদাদুল উলুম মাদ্রাসার উস্তাদ মুফতি আসাদুজ্জামান ও অন্যান্য দায়িত্বশীলবৃন্দ। অনুষ্ঠানটি মাওলানা রুহুল আমিনের বিশেষ দোয়ার মাধ্যমে শেষ হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ