বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে কূয়ায় পড়ে মিসরীয় শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: ঘুড়ি ওড়াতে গিয়ে বাড়ির ছাদ থেকে কূয়ায় পড়ে হিসাম মুহাম্মাদ বারঈ (১২) নামের মিসরীয় একটি শিশু ইন্তেকাল করেছে। ১০ মিটার গভীর ওই কূপে পতিত হওয়ার কিছুক্ষণ পরেই তার ইন্তেকাল হয়। শিশুটি পরিবারের সঙ্গে উত্তর-পূর্ব মিসরের ইসমাইলিয়্যাহ জেলার আত তিল্লুল কাবির শহরের বাসিন্দা।

স্থানীয় সময় রোববার (২৮ জুন) মিসরের একাধিক গণমাধ্যম সূত্রে আল জাজিরা আরবি এই খবর নিশ্চিত করেছে।

বিস্তারিত খবরে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী গণমাধ্যমটি জানায়, প্রত্যক্ষদর্শীদের মতে-বাসার ছাদে ঘুড়ি নিয়ে খেলতে খেলতে শিশুটি ভারসাম্যহীন হয়ে নিচে পড়ে যায়, ঘটনাক্রমে বাসার নিচেই ছিল একটি গভীর কূয়া। কূয়ায় পড়ার অল্প কিছুক্ষণ পরে সে মারা যায়।

উল্লেখ্য, ঘুড়ি ওড়ানো শিশু কিশোরদের জনপ্রিয় একটি খেলা হলেও সাম্প্রতিক সময়ে করোনায় ঘরবন্দী বড়রাও এই খেলায় মেতে ওঠেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দেখা যায়- মিসর, সৌদি আরব ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে চলতি বছর যেন ঘুড়ি ওড়ানোর উৎসব শুরু হয়েছে। সূত্র: আল জাজিরা মুবাশির

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ