বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

‘বুড়িগঙ্গায় লঞ্চ ডুবে বহু যাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো জাতি শোকাভিভূত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার শ্যামবাজর সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে ছেড়ে আসা এম ভি মর্নিং বার্ড নামের একটি শতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ডুবে যাওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

আজ সোমবার গণমাধ্যমে প্রেরিত এক যৌথ শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, বুড়িগঙ্গায় লঞ্চ ডুবে বহু যাত্রীর মর্মান্তিক সলিল সমাধির ঘটনায় পুরো জাতি মর্মাহত, শোকাভিভূত। এ লঞ্চ ডুবির ঘটনায় যে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে তা সহ্য করা কঠিন। বিকেল ৪টা নাগাদ ৩০ লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। অন্য বড় একটি লঞ্চের ধাক্কায় এ লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করতে হবে ও দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করেতে হবে।

বিবৃতিতে নেতৃদ্বয় বুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চ ডুবির ঘটনায় মর্মান্তিভাবে নিহতদের রুহের মাগফিরাত কামানা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে এ লঞ্চ দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের পরিবারকে সরকারের পক্ষ থেকে যথাযথ ক্ষতি পূরণ প্রদানের দাবী জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ