বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

‘আরো ২ হাজার ডাক্তার ও ৪ হাজার নার্স নিয়োগ দেয়া হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতে সরকার আরো দুই হাজার চিকিৎসক এবং চার হাজার নার্স নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকার আরো দুই হাজার চিকিৎসকের পদ সৃষ্টি করেছে। আমরা আরো চার হাজার নার্স নিয়োগ দেবো। আমি স্বাস্থ্যমন্ত্রীকে ইতোমধ্যে সে নির্দেশনা দিয়েছি। তাদেরকে শিগগিরই নিয়োগ দেয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য অল্প সময়ের মধ্যে ২০০০ ডাক্তার ও ৬০০০ নার্স নিয়োগ দিয়েছে সরকার। সেইসাথে স্বাস্থ্য খাতে তিন হাজার টেকনিশিয়ানের, কার্ডোগ্রাফার এবং ল্যাব অ্যাটেনডেন্টে পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি বলেন, সরকার করোনা আক্রান্তদের চিকিৎসা সেবায় সরাসরি নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের হোটেলে থাকা-খাওয়া ও যাতায়াতের ব্যবস্থা করেছে।

বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের অভিযোগের জবাবে প্রধানমন্ত্রী বলেন, একটি মেডিক্যাল কলেজে থাকা-খাওয়ায় ২০ কোটি টাকা ব্যয়ের হিসাব অস্বাভাবিক মনে হয়। আমরা তদন্ত করে দেখছি এত অস্বাভাবিক কেন হলো? এখানে কোনো অনিয়ম হয়ে থাকলে আমরা তার ব্যবস্থা নেবো,’ যোগ করেন তিনি।

সরকার করোনা ভাইরাস থেকে জনগণকে সুরক্ষা দিতে চেষ্টা করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ আক্রান্তের তুলনায় দেশে মৃত্যুর হার ১.২৬ শতাংশ। যেখানে ভারতে ৩.০৮, পাকিস্তানে ২.০৩, যুক্তরাজ্যে ১৪.০৩ ও যুক্তরাষ্ট্রে ৫ শতাংশ।’

সরকার প্রধান বলেন, ‘দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় দেশে করোনা ভাইরাসে মৃত্যুর হার কম রাখা সম্ভব হয়েছে।’

এর আগে, আলোচনায় অংশ নিয়ে জিএম কাদের ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের থাকা-খাওয়ায় ২০ কোটি টাকা ব্যয়ের হিসাব নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ