বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

কালের কণ্ঠ সম্পাদককে তারেক রহমানের লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় স্বাস্থ্যখাতে দুর্নীতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও হাওয়া ভবনকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করায় পত্রিকাটির সম্পাদক ইমদাদুল হক মিলনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার তারেক রহমানের পক্ষে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বিবাদীদের ঠিকানায় রেজিস্টার ডাকযোগে এই নোটিশ প্রেরণ করেন।

নোটিশে বলা হয়েছে, গত ২৩ জুন দৈনিক কালের কণ্ঠের অনলাইন ভার্সনে জনৈক ব্যক্তির রেফারেন্সে তারেক রহমান ও হাওয়া ভবনকে জড়িয়ে স্বাস্থ্যখাতে দুর্নীতি শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। রিপোর্টে উল্লেখিত ব্যক্তির সাথে তারেক রহমানের কস্মিনকালেও দেখা সাক্ষাততো দূরের কথা তার নামই নামই শোনেনি তিনি। এধরনের মনগড়া রিপোর্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানহানি হয়েছে এবং তার সুনাম ক্ষুণ্ণ হয়েছে।

নোটিশে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদনের সত্যতার প্রমাণ দিতে হবে। প্রমাণ করতে ব্যর্থ হলে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে পত্রিকাটির প্রথম পাতায় প্রতিবেদন প্রকাশ করতে হবে। অন্যথায় বিবাদীর বিরুদ্ধে সিভিল ও ফৌজদারি মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ