বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

প্রধানমন্ত্রীর উপহার পাননি মহম্মদপুরের ১৮৯ ইমাম-মুয়াজ্জিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাগুরার মহম্মদপুর উপজেলায় এখনও প্রধানমন্ত্রীর উপহার পাননি ১৮৯টি মসজিদের ইমাম-মুয়াজ্জিন। তবে বাদ পড়া মসজিদের নতুন তালিকা করে সংশ্লিষ্ট কার্যালয়ে পাঠানো হয়েছে।

জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণ এবং পবিত্র রমজান উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন দেশের প্রতিটি জেলায় অবস্থিত সব মসজিদে প্রধানমন্ত্রীর উপহারের অর্থ বরাদ্দ হয়। সম্প্রতি উপজেলার ৫৪৮টি মসজিদে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫ হাজার টাকা করে অনুদান দেয়া হলেও এখনও ৮টি ইউনিয়নের ১৮৯টি মসজিদ এ উপহারের আওতায় আসেননি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান বলেন, প্রত্যেক মসজিদই প্রধানমন্ত্রীর উপহার পাবে। বাদ পড়া মসজিদের তালিকা পাঠানো হয়েছে। পরবর্তীতে ওইসব মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা এ প্রণোদনা পাবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ