বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

মাওলানা গাজী ইয়াকুবের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন মাওলানা হাসানাত আমিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব, তাকওয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান, সমাজসেবক মাওলানা গাজী ইয়াকুবের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, মাওলানা গাজী ইয়াকুব তার প্রতিষ্ঠিত ‘তাকওয়া ফাউন্ডেশন’-এর ব্যানারে করোনা সংকটের শুরু থেকেই দেশব্যাপী অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম এবং লাশ দাফনে ভূমিকা পালন করে আসছে। ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ মানুষের জন্যও তিনি কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, দিন-রাত মানুষের সেবায় ছুটে চলা সেই পরোপকারী, উদ্যোমী আলেম মাওলানা গাজী ইয়াকুব অসুস্থ হয়ে আজ বিছানায় পড়ে আছেন। মহান রাব্বুল আলামীনের কাছে আমি তার সুস্থতা কামনা করছি এবং দেশবাসীকে এই সমাজসেবী আলেমের সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, অগণিত মানুষের দোয়া বিফলে যাবে না। আল্লাহ চাহেতু সবার দোয়ায় মাওলানা গাজী ইয়াকুব সুস্থ হয়ে ওঠবেন। ইসলাম, দেশ, জাতি ও মানবতার কল্যাণে তার পথচলা অব্যাহত থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ