বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

'সঠিক পদক্ষেপের ফলে দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ যথাসময়ে কঠোর পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় সঠিকভাবে ভাইরাসটি মোকাবেলার কারণে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে।

গতকাল বুধবার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গিয়েছিলেন নরওয়ের রাষ্ট্রদূত সিডসেন ব্লেকেন।

নরওয়ের রাষ্ট্রদূত সিডসেন ব্লেকেন ৪ বছর দায়িত্ব পালন শেষে বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছেন। শিরীন শারমিন চৌধুরী তার প্রশংসা করে বলেন, অত্যন্ত সফলতার সঙ্গে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। এর ফলে বাংলাদেশ-নরওয়ের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক এখন অন্য যেকোনো সময়ের চাইতে শক্তিশালী। সময়ের ব্যবধানে এই সম্পর্ক আরো শক্তিশালী হলে বলে মন্তব্য করেন স্পিকার।

বিদায়কালে সিডসেন ব্লেকেন বাংলাদেশের করোনা পরিস্থতি, বর্তমান সরকারের সাফল্য, দুই দেশের সম্পর্ক, করোনা ভাইরাস মোকাবেলাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, নরওয়ে যেসব দেশকে তার সবেচেয়ে কাছে বন্ধু বিবেচনা করে তার মধ্যে একটি হল বাংলাদেশ। আমি আশা প্রকাশ করি, দিন দিন এই সম্পর্ক আরো গভীর হবে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট যে কোনো বিষয়ে একে অপরের পাশে থাকবে দুই দেশ।

করোনা মোকাবেলা নিয়ে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ইউরোপের দেশগুলোর চাইতে বাংলাদেশ অনেক ঘনবসতিপূর্ণ। তারপরও করোনা মোকাবেলায় ইউরোপের দেশগুলোর চাইতে আমাদের অবস্থা অনেক ভালো। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণেই পরিস্থিতি এখনো ভালো আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী এবং সময়োচিত সিদ্ধান্তের কারণেই এটা সম্ভব হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ