বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর

স্বাস্থ্য খাতে দুর্নীতি: জেএমআই এমডি, মিঠুসহ ৫ জনকে তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় নিম্নমানের এন-৯৫ মাস্ক, পিপিইসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সমাগ্রী কেনা এবং সরবরাহের ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠেছে। এ ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অনুসন্ধানের অংশ হিসেবে- মেসার্স জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ব্যবস্থাপনা (এমডি) পরিচালক মুহা. আবদুর রাজ্জাকসহ পাঁচজনকে তলব করেছে দুদক।

গতকাল বুধবার দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী স্বাক্ষরিত এক জরুরি নোটিশে তাদের তলব করা হয়।

তলব করা বাকি চারজন হলেন- ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান এবং লেক্সিকোন মার্চেন্ডাইজ ও টেকনোক্র্যাট লিমিটেডের স্বত্বাধিকারী মো. মোতাজ্জেরুল ইসলাম মিঠু, এলান কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান ও এমডি আমিনুল ইসলাম আমিন, তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোং লিমিটেডের সমন্বয়কারী (মেডিকেল টিম) মো. মতিউর রহমান এবং মেডিটেক ইমেজিং লিমিটেডের পরিচালক মো. হুমায়ুন কবির।

নোটিশে বলা হয়, করোনা, করোনা ভাইরাসের এ সংকটকালে নিম্নমানের এন-৯৫ মাস্ক, পিপিইসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম ক্রয় ও সরকারি প্রতিষ্ঠানে সরবরাহের অভিযোগ রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তাদের বিরুদ্ধে। তারা একে অন্যের যোগসাজশে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন।

তাই তাদের দুর্নীতির বিষয়ে সুষ্ঠু তদন্তের জন্য উপরে বর্ণিতদের বক্তব্য নেয়া প্রয়োজন। তাই তাদের নির্ধারিত দিনে রেকর্ডপত্রসহ দুদক কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য প্রদানের অনুরোধ করা হলো।

বক্তব্য প্রদানের জন্য আগামী ৮ জুলাই মুহা. মতিউর রহমান, মুহা. আব্দুর রাজ্জাক ও আমিনুল ইসলাম আমিনকে এবং পরদিন ৯ জুলাই মুহা. মোতাজ্জেরুল ইসলাম মিঠু ও মো. হুমায়ুন কবিরকে রেকর্ডপত্রসহ দুদক কার্যালয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হলো।

তলব করা ব্যক্তিরা যদি নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হয়, তাহলে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই বলে গণ্য করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ