বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর

উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেয়া হবে সাহারা খাতুনকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নেয়া হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনকে। সেখানকার বামরুনগ্রাদ হাসপাতালে তাকে ভর্তি করা হবে। বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন সাহারা খাতুন।

সাহারা খাতুনের ভাগিনা মজিবর রহমান আজ শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে উনার চিকিৎসার জন্য নেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। সোমবার নেয়ার জন্য সেখান থেকে অনুমতি দেয়া হয়েছে। ওই দিন রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ড নেয়া হবে৷

মজিবর রহমান জানান, উনি এখনো আইসিইউতেই আছেন। মাঝে মধ্যে তাকালেও কথা বলতে পারেন না ৷

জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা নিয়ে গত ২ জুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন সাহারা খাতুন। অবস্থার অবনতি হলে গত ১৯ জুন তাকে আইসিইউতে নেয়া হয়। শারীরিক অবস্থার একটু উন্নতি হলে পরে তাকে কেবিনে নেয়া হয়। কিন্তু অবস্থার আবারো অবনতি হলে গত ২৬ জুন আইসিইউতে নেয়া হয়। বর্তমানে সেখানেই রয়েছেন৷

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ