মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিএসএমএমইউতে আগামীকাল থেকে ৩৭০ শয্যার 'করোনা সেন্টার' চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা রোগীদের চিকিৎসায় আগামীকাল শনিবার থেকে চালু হচ্ছে ৩৭০ শয্যার করোনা সেন্টার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ব্যবস্থা করা হয়েছে। ৩৭০ শয্যার মধ্যে কেবিন ব্লকে রয়েছে ২৫০টি শয্যা। আর বেতার ভবনে রয়েছে ১২০টি শয্যা। কেবিন ব্লকের শয্যার মধ্যে ইমার্জেন্সি রোগীদের জন্য রয়েছে ২৪টি শয্যা। এ ছাড়া আইসিইউতে রাখা হয়েছে ১৫টি শয্যা।

সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টও স্থাপন করা হয়েছে কেবিন ব্লকে। এ ছাড়া হাইফ্লো ন্যাসাল ক্যানুলা, নন ইনভেসিভ ভেন্টিলেটর- সি-প্যাপ, অক্সিজেন কনসানট্রেটর স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ের দিকে রয়েছে। এই ব্লকের প্রতিটি শয্যায় রয়েছে সেন্ট্রাল অক্সিজেন সাপোর্টসহ অন্যান্য সুবিধা। মূলত গুরুতর অসুস্থ রোগীরাই এখানে ভর্তি হবেন।

অন্যদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত মডারেট রোগাক্রান্ত রোগীরা বেতার ভবনের ১২০ শয্যায় ভর্তি হবেন।

উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ইতোমধ্যে কেবিন ব্লক ও বেতার ভবনে করোনা সেন্টার চালুর নির্দেশনা দেয়া হয়েছে। সভায় সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক, ডাক্তার ও নার্সসহ সকল পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ