শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

মা-বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন এম এ হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ এম এ হকের দ্বিতীয় জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার রাত সাড়ে সাতটায় বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের কলুমা গ্রামস্থ নিজ বাড়িতে দ্বিতীয় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয়েছে প্রবীন এই রাজনীতিবিদকে।

সবার প্রিয়জন “হক সাব”কে শেষ বিদায় জানাতে জনতার উপচেপড়া ভীড় লক্ষ্য করা যায় কলুমা গ্রামের বাড়িতে। শুরু থেকেই স্বাস্থবিধি মেনে সারিবদ্ধ হওয়ার জন্য বলা হলেও আবেগে আপ্লুত মানুষজন তাদের প্রিয় মানুষকে শেষ বিদায় জানাতে গিয়ে তা যেনো ভুলেই গিয়েছিলেন।

এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, মরহুমের ছেলে ব্যারিষ্টার রিয়াশাদ আজিম হক।

বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান, উপজেলা বিএনপি নেতা আলাউদ্দিন রিপন, দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম নজম, বিএনপি নেতা আব্দুল হাদী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু, আওয়ামীলীগ নেতা মইনুল ইসলাম সালেহ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার (৩ জুলাই) সকালে তিনি সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৬৬ বছর বয়সে করোনার উপসর্গ (নিউমোনিয়া রোগের) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ