বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

'আমরা ভালো হলেই দেশ ভালো থাকবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ এক সময় দুর্নীতিতে সেরা ছিল, এখন কিন্তু বেরিয়ে এসেছি। আমাদের হাতে দেশের মান-ইজ্জত, আমরা ভালো থাকলেই দেশ ভালো থাকবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শনিবার বিকেলে বিপিএমআই (বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট) বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রকৌশলীদের উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের ডিগ্রি বিদেশে অনেক জায়গায় ভ্যালু নাই। এখানে মর্যাদাপূর্ণ কোর্স করতে হবে। অনেক জায়গায় বিদেশি প্রকৌশলীকে নিতে হচ্ছে। ইপিসি ঠিকাদার নিতে হচ্ছে। কোর্সের মান ওয়ার্ল্ড ক্লাস হতে হবে। আমরা স্বনির্ভর হতে চাই।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রকৌশলীরা আউট অবদি বক্স হতে পারেন না। এসব বিষয়ে তাদেরকে ট্রেন্ডআপ করতে হবে। যাতে তারা দক্ষ ব্যবস্থাপক হিসেবেও গড়ে ওঠেন। অনেক কর্মকর্তার ইলেক্ট্রিসিটি আইন-২০১৮ সম্পর্কে ধারণা নেই। কোর্সে আইনের বিষয়ে বেসিক ধারণা দিতে হবে।

তিনি বলেন, সোনার বাংলা কিন্তু এখন স্পষ্ট। আপনারা যারা নতুন যুক্ত হচ্ছেন। তারা কিন্তু উন্নত বাংলাদেশ দেখতে পাবেন। উন্নত দেশ কেমন হয় সে বিষয়ে ধারণা থাকতে হবে। জাতির জনক বলেছেন সোনার বাংলা গড়ে তুলবেন। প্রত্যেক ঘরেতো সোনা থাকবে না, তবে সোনার ছেলে থাকবে। করোনার কারণে আগামী বছরগুলোতে একটা প্রভাব পড়বে। আমি দেখেছি প্রকৌশলীরা কাস্টমার সার্ভিস বিষয়ে অনেকে ‍দুর্বল। এবারের বিদ্যুতের বিল নিয়ে অনেকে কর্মকর্তা বাজে ব্যবহার করেছে। ব্যবহার জানতে হবে, হেসে কথা বলা ও বিরক্ত হয়ে কথা বলা আরেক রকম।

প্রধানমন্ত্রীর মূখ্যসচিব ড. আহমেদ কায়কাউস বলেন, আপনারা যে জীবন শুরু করতে যাচ্ছেন। এই শুরুর পেছনে পূর্বসূরীদের অনেক অবদান রয়েছে, এটা মনে রাখতে হবে। পাওয়ার সেক্টরে রিস্ট্রাকচারিং শুরু করেন বঙ্গবন্ধু নিজে। তখন ওয়াপদাকে ভেঙে বিপিডিপি করেছিলেন। তার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢেলে সাজিয়েছেন। আপনাদের আজকে এই পর্যায়ে আসতে দেশ ও আপনার বাবা-মার অনেক অবদান রয়েছে। এখন দেশকে দেয়ার সময় এসেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ