বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

মসজিদে নোটিশ: সামনের কাতারে দাঁড়াবেন অফিসাররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলা পরিষদ জামে মসজিদে সামনের কাতারে না দাঁড়ানোর জন্য রীতিমতো নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে! এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ।

‘জরুরি নোটিশ’ শিরোনামে মসজিদের সামনেসহ আরো বিভিন্ন জায়গায় টাঙিয়ে দেওয়া কাগজে লেখা হয়েছে, ‘জামাত দাঁড়ানোর পূর্ব পর্যন্ত কেউ সামনের কাতারে দাঁড়াবেন না, কারণ ওই কাতার অফিসাররদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।’ এমন নোটিসের পর স্থানীয়দের মধ্যে এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ওই মসজিদের ইমাম হাফেজ রেজাউল করিম বলেন, সিদ্ধান্তটি পুরোপুরি মসজিদ কমিটির। আমাকে আদেশ করার কারণে আমি শুধু নোটিশটা লাগিয়ে দিয়েছি, এর বেশি কিছু নয়। এ ব্যাপারে আমাকে নির্দেশ দিয়েছেন মসজিদ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক।

ঘটনাটিকে ‘নজীরবিহীন’ আখ্যা দিয়ে টাঙ্গাইল জেলা কওমি ওলামা পরিষদের সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, এটা রীতিমতো ইসলামের অবমাননা। কারণ ইসলাম যা বলেছে তার সম্পূর্ণ উল্টোটা লিখে সাঁটিয়ে দেওয়া হয়েছে মসজিদের সামনে। যিনিই এটা করে থাকেন না কেন, কাজ মোটেও ভালো হয়নি। আর যাই হোক, আল্লাহর ঘর মসজিদে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ