বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

মাওলানা আবুল হাসানের ইন্তেকালে আল্লামা শাহ আহমদ শফীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি।।

দারুল উলুম হাটহাজারীর শুরা সদস্য, হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলার সভাপতি, রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলূম মাদরাসার মহাপরিচালক আল্লামা আবুল হাসানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আমীরে হেফাজত আল্লামা আহমদ শফী।

তিনি বলেন, আল্লামা আবুল হাসান চট্টগ্রামে কওমি অঙ্গনের একজন শীর্ষ মুরুব্বী, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, উম্মাহর দরদী রাহবার ছিলেন। তিনি বহুমুখী গুণের অধিকারী ছিলেন। তাঁর চিন্তা চেতনা ও প্রজ্ঞা অভিভূত হওয়ার মতো।

তিনি ছিলেন কক্সবাজারের একজন দ্বীনি অভিভাবক। তাঁর ইন্তেকালের মাধ্যমে অভিভাবকত্বের জায়গাটিতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ হবার নয়।

আল্লামা আহমদ শফী বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে আমরা বর্ণাঢ্যময় জীবনের অধিকারী, একজন প্রতিভাবান মুখলিস আলেমকে হারিয়ে খুব ক্ষতিগ্রস্ত হয়েছি।

এমন একজন আল্লাহপ্রেমিক বিচক্ষণ রাহবারে উম্মত আলেম মনীষীর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। মহান আল্লাহর দরবারে আমি তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবার-পরিজন, ছাত্র এবং সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি। দোয়া করি আল্লাহ যেন সকলকে সবর করার তৌফিক দেন।

দেশবরেণ্য দরদী এ আলেমের জন্য আমি মহান আল্লাহর দরবারে মুনাজাত করছি, তিনি যেন তাঁর প্রিয় মুখলিস, আলেম বান্দাকে রহমতের চাদরে আবৃত করে চিরস্থায়ী জান্নাতের মেহমান করে মর্যাদাপূর্ণ স্থান দান করেন, আমীন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ