শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

কোরবানির ঈদে যেকোনো মূল্যে ভিড় এড়াতে হবে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকার তিনটি চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, সরকারকে এখন করোনার সংক্রমণ রোধ ও অসহায় মানুষের প্রোটেকশন, বন্যা কবলিত ১২টি জেলার মানুষের সুরক্ষা এবং আসন্ন ঈদে মানুষের সমাগম তথা ভিড় এড়ানো- এই তিনটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

তিনি আরও বলেন, রোজার ঈদে মানুষের অবাধ চলাচল, ভিড় ও সমাবেশে অংশগ্রহণ সংক্রমণের মাত্রাকে বাড়িয়ে দিয়েছিল। তাই আসন্ন কোরবানির ঈদে এ সমাগম ও ভিড় যেকোনো মূল্যে এড়াতে হবে, নিজের বেঁচে থাকার স্বার্থে।

বছরের পর বছর নানান দুর্যোগ মোকাবিলা করেই আজকের উদীয়মান অর্থনীতির দেশ বাংলাদেশ উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, সংকটে নেতৃত্ব দিয়ে জনগণের দৃঢ় আস্থার অপর নাম দেশরত্ন শেখ হাসিনা। করোনা ভাইরাসের কারণে দেশে উন্নয়ন কাজে কিছুটা বাধা এলেও এখন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন চলমান মেগা প্রকল্প বাস্তবায়নে গতির সঞ্চার হয়েছে বলেও ব্রিফিংয়ে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, শত প্রতিকূলতার মাঝেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতু, মেট্রোরেল রুট-৬, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ অন্যান্য প্রকল্পের কাজ পুরোদমে চলছে। শেখ হাসিনা সরকার উন্নয়নমুখী সরকার, জনগণের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তায় চলমান উন্নয়ন প্রবাহ ধরে রেখেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সচেষ্ট।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ