বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সীমিত পরিসরে আগামীকাল থেকে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সীমিত পরিসরে আগামীকাল সোমবার থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। গতকাল শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মুহা. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অতি প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পাদন, শিক্ষকদের গবেষণা কাজে সহায়তা প্রদান, অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা প্রদান, ল্যাবরেটরি, সেমিনার লাইব্রেরি, কেন্দ্রীয় লাইব্রেরিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষণাবেক্ষনের স্বার্থে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ৬ জুলাই (সোমবার) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সীমিত পরিসরে খোলা থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ সময়ে সকলকে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের নীতিমালা অনুসরণ এবং কর্মস্থলে আগত সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ