বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

করোনায় মারা গেলেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম নুরুল আনোয়ার। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

আজ রোববার রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন ( বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী জানন, অধ্যাপক ডা. নুরুল আনোয়ার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, সাবেক আইপিজিএমআর (ইনস্টিটিউট অব পোস্ট গ্রাডুয়েট মেডিক্যাল রিসার্চ, বর্তমানে বিএসএমএমইউ) ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ছিলেন।

পরে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক হিসেবে যোগদান করেন এবং সেখান থেকেই অবসরে যান তিনি। অবসরের পরে ইব্রাহিম মেডিক্যাল কলেজের ফার্মাকোলজি বিভাগের প্রধান, ইব্রাহিম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এবং বারডেমের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ