বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

করোনায় আক্রান্ত পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী জাফর মির্জা। সোমবার সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জাফর মির্জা নিজেই নিজের করোনা আক্রান্তের খবর জানিয়েছেন। তিনি লিখেছেন, আমি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছি। সব ধরনের সতর্কতা নেয়া হয়েছে। আমার হালকা উপসর্গ রয়েছে। সবাই দোয়া করবেন।

পোস্টে মন্ত্রণালয় ও সহকর্মীদের নিয়মিত গতিতে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে গত শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির করোনা শনাক্তের খবর প্রকাশিত হয়। তিনিও বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যমতে, পাকিস্তানে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা প্রায় ২ লাখ ৩২ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৬২ জনের। সেরে উঠেছেন প্রায় ১ লাখ ৩২ হাজার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ