বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

বন্যা ও করোনা দূর্যোগে অসহায়দের সাহায্যে এগিয়ে আসার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বন্যা ও করোনা দূর্যোগে অসহায়দের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী।

সোমবার কামরাঙ্গীরচরে দলের কেন্দ্রীয় মারকাজে দলের প্রয়াত কেন্দ্রীয় নেতা মাওলানা হেদায়াতুল্লাহ বাশার রহ. এর স্মরণে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় সভাপতির ভাষণে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, দেশের উত্তর পূর্বাংশের জেলাগুলোতে বন্যায় ব্যপক ক্ষতিগ্রস্থ হচ্ছে লক্ষ লক্ষ পানিবন্দি মানুষ। একদিকে করোনা মহামারি অপরদিকে বন্যার কারণে মানুষের জীবন জিবিকা হুমকিতে পড়েছে। এমনিতেই দীর্ঘদিন করোনা মহামারির কারণে সাধারণ মানুষের আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় দরিদ্রসহ মধ্যবিত্ত পরিবারগুলোও অতি কষ্টে দিনাতিপাত করছে।

এখনো অনেক অসহায় পরিবারের কাছে সরকারি বেসরকারি কোন সহযোগিতাই পৌছেনি। নদী রক্ষাবাধ নির্মাণে দূর্নীতি ও নদী ভাঙ্গন রোধে পরিকল্পিত ব্যবস্থা না থাকার কারনেই বার বার বন্যায় ক্ষতির সম্মুক্ষিন হচ্ছে দেশের জনগণ। পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়ার আগেই সরকারের উচিত অসহায় মানুষের জীবন বাচাতে কার্যকর ব্যবস্থা গ্রহন করা।

তিনি এ অবস্থায় অসহায়, দরিদ্র ও ক্ষতিগ্রস্থ মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য মাওলানা হেদায়াতুল্লাহ বাশারের ত্যাগ ও কুরবানী চির স্মরণীয় হয়ে থাকবে। তিনি আজীবন খেলাফত আন্দোলনের দায়িত্ব পালনে একজন নিবেদিত প্রাণ ছিলেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াযী, নায়েবে আমীর মাওলানা শেখ আজিমুদ্দিন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্মমহাসচিব মাওলানা আব্দুল মান্নান, মাওলানা মীর ইদরিস, মাওলানা সাঈদুর রহমান, হাজী জালাল উদ্দিন বকুল, মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, মাওলানা ফিরোজ আশরাফী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী।

অর্থ সম্পাদক জনাব শাহজাহান, দপ্তর সম্পাদক মাওলানা সানাউল্লাহ, এডভোকেট মুহাম্মদ লিটন চৌধুরী, মাওলানা সাজেদুর রহমান, ডাঃ নিয়ামত আলী ফকির, আলহাজ আব্দুল মালেক চৌধুরী, মুফতি ইলিয়াছ মাদারীপুরী, মাওলানা মাহবুবুর রহমান, মুফতি আফম আকরাম হুসাইন, মাওলানা সালাহউদ্দিন জয়নাল ও হাফেজ আবুল কাশেম রায়পুরী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ