বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশিদের হত্যা, খেলাফত মজলিসের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ’র নির্বিচার নির্যাতন ও গুলিতে প্রতিনিয়ত বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

সোমবার এক বিবৃতিতে তারা বলেছেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারত সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নির্মমভাবে হত্যা করে যাচ্ছে। গত তিন মাসে বিএসএফ অন্তত: ২৫ জন বাংলাদেশী নাগরিককে হত্যা করেছে। সর্বশেষ গত ৪ জুলাই মানসিক ভারসম্যহীন একজন বাংলাদেশি নাগরিক জাহাঙ্গীর আলমকে ধরে নিয়ে বিএসএফ নির্যাতন চালিয়ে গুলি করে হত্যা করে। চীন, নেপালের সাথে না পেরে বাংলাদেশ সীমান্তে খুবই উদ্ধত আচরণ করছে ভারতে। এহেন বর্বরোচিত হত্যাকান্ডে বাংলাদেশের জনগণ মর্মাহত ও ক্ষুদ্ধ। কিন্তু বাংলাদেশ সরকার বিএসএফ’র হত্যাকান্ডের বিরুদ্ধে টু-শব্দটিও করছে না। মূলত নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ভারতকে খুশী রাখতে সীমান্ত হত্যার প্রতিবাদ করছে না সরকার।

বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, ভারত সীমান্তে আর কোন বাংলাদেশি নাগরিক যাতে হত্যা, নির্যাতনের শিকার না হয় সে জন্য সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহন করতে হবে। বাংলাদেশ সরকারকে ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যার কড়া প্রতিবাদ করতে হবে। মনে রাখতে হবে জুলুমের বিরুদ্ধে জনগণ রাজপথে নামলে আধিপত্যবাদের কাছে নতজানু সরকারের শেষ রক্ষা হবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ