বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরান ইস্যুতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহুর অষ্টম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য মিডল্যান্ড শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার অধিবেশনে বাজেট ও গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা 

নিপীড়ন-নির্যাতন থেকে বেরিয়ে আসতে হবে: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, সাধারণ মানুষ যেন নির্যাতন-নিপীড়নের শিকার না হয়, সে অবস্থা থেকে পুলিশকে বেরিয়ে আসতে হবে। শারীরিক শক্তি ব্যবহার নয়, বরং আইনি সক্ষমতা ও মানবিক মূল্যবোধ বিবেচনায় নিয়ে যেকোনো সমস্যার সমাধান করতে হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দেশে ৬৬০ থানার ওসিদের সঙ্গে অনলাইন বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

পুলিশ সদস্যদের আশ্বস্থ করে আইজিপি বলেন, পুলিশ কর্মকর্তা এবং বাহিনীর সদস্যদের জন্য বিদ্যমান কল্যাণ ব্যবস্থা থেকে বেরিয়ে এসে চিকিৎসা, সন্তানদের লেখাপড়া, আবাসন এবং অবসর পরবর্তী জীবনেও কল্যাণ নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেয়া হবে।

তিনি বলেন, পুলিশের প্রত্যেক সদস্য যাতে সৎ ও স্বচ্ছ উপায়ে জীবন-যাপন করতে পারেন, সে দিকটি বিবেচনায় রেখেই তাদের জন্য কল্যাণ পরিকল্পনা তৈরি করা হচ্ছে।

বৈঠকে আইজিপি ওসিদের উদ্দেশে বলেন, বর্তমানে সরকারের যে বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা দিচ্ছে তাতে সুন্দরভাবে জীবন চালানো সম্ভব। এ জন্য একজন সরকারি কর্মচারীর আয়ের সঙ্গে ব্যয় সঙ্গতিপূর্ণ হতে হবে। পুলিশের চাকরি করে অবৈধ অর্থ উপার্জনের মাধ্যমে বিলাসী জীবন-যাপন যারা করতে চান, তাদের জন্য পুলিশের চাকরি নয়। যারা দুর্নীতিবাজ তারা পুলিশে থাকতে পারবে না। কেউ যদি বড়লোক হতে চান, তারা পুলিশের চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করতে পারেন।

আইজিপি আরও বলেন, বাংলাদেশ পুলিশের প্রতিচ্ছবি হলো ৬৬০টি থানার ওসি। সুতরাং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি নির্ভর করছে আপনাদের ওপরই। জনগণ আপনাদের ওপর যাতে আস্থা রাখতে পারে এবং প্রত্যেককে সমাজের একজন নেতা হিসেবে সম্মান করে, সেভাবেই আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে।

করোনাকালে পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, বিগত তিন মাসে জনগণের পাশে থেকে পুলিশ সদস্যরা যা করেছে তা সত্যিই অভূতপূর্ব। জনগণও পুলিশকে তার প্রতিদান দিয়েছে। মানুষের অগাধ বিশ্বাস, সম্মান ও আস্থা অর্জনে সক্ষম হয়েছে পুলিশ। যা টাকা দিয়ে কেনা যায় না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ