বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরান ইস্যুতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহুর অষ্টম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য মিডল্যান্ড শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার অধিবেশনে বাজেট ও গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা 

১২ জুলাই থেকে বরিশালে চালু হচ্ছে ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ১২ জুলাই থেকে সীমিত পরিসরে বরিশাল বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা বিমানবন্দর কর্তৃপক্ষ ও এয়ারলাইন্সগুলোকে পাঠিয়েছে বেবিচক।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, স্বাস্থ্য অধিদফতরকে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বলা হয়েছে। সীমিত পরিসরে ১২ জুলাই থেকে বরিশালে ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়েছে।

করোনার কারণে গত ২৪ মার্চ থেকে বরিশালে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। করোনায় সাধারণ ছুটির পর গত ১ জুন থেকে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, ১২ জুন থেকে যশোর রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বেবিচক। ১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় সংস্থাটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ