বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরান ইস্যুতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহুর অষ্টম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য মিডল্যান্ড শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার অধিবেশনে বাজেট ও গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা 

৫ দিনের রিমান্ডে সাহেদের সহযোগী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রিজেন্ট হাসপাতাল কাণ্ডের প্রধান হোতা মুহা. সাহেদের অন্যতম সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া তার এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক আলমগীর গাজী তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

রাজধানীর নাখালপাড়া এলাকায় অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এর আগে একই মামলায় গত বুধবার রিজেন্ট হাসপাতালের এডমিন, টেকনোলজিস্টসহ সাত জনের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, নানা অনিয়ম ও জালিয়াতির অভিযোগ পেয়ে গত ৬ জুলাই রাতে সাহেদের মালিকানাধীন রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‍্যাব। এতে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্টেট সারওয়ার আলম। অভিযানে নানা জালিয়াতি, অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মেলে।

এর পর ৭ জুলাই উত্তরা পশ্চিম থানায় ১৭ জনকে আসামি করে মামলা করে র‌্যাব। ওই মামলার প্রধান আসামি রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মুহা. সাহেদ। তবে এখনো তিনি পলাতক আছেন। তাকে যেকোনো সময় গ্রেপ্তার করা যাবে বলে জানিয়েছে র‌্যাব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ