বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

‘জাপান গার্ডেন সিটিতে কুরবানি নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল না করলে কঠোর কর্মসূচি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটিতে এবার কুরবানির পশু ঢুকতে দেওয়া হবে না বলে ‘হঠকারী’ যে সিদ্ধান্ত নিয়েছে গার্ডেন সিটির মালিক কল্যাণ সমিতি। তা অনতিবিলম্বে বাতিল করে গোটা দেশের ন্যায় গার্ডেন সিটিতে কুরবানী করার সুযোগ করে দিতে হবে, অন্যথায় কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব এবং যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতির দায় দায়িত্ব গার্ডেন কতৃপক্ষকে নিতে হবে।

সভায় বলা হয় কোরবানি স্রেফ পশু জবাই নয়, মুসলমানদের জন্য এটা একটা ইবাদত। স্বাস্থ্যবিধি মেনে যেখানে সারাদেশেই কোরবানি হবে, সেখানে জাপান গার্ডেন সিটির আলাদা সিদ্ধান্ত নেওয়ার কতটুকু যৌক্তিকতা আছে?

তাছাড়া তারা কোনো বিকল্প পথও বাতলে দেয়নি। বৈঠকে আরো বলা হয়, করোনা ভাইরাসের কারণে মালিক পক্ষের এমন ‘হঠকারি’ সিদ্ধান্ত, মানতে পারছেন না অনেকেই। কারণ স্বাস্থ্যবিধি মেনে কোরবানি করলে তাতে কোনো সমস্যা নেই, এমনটা বলে আসছেন বিশেষজ্ঞরা।

আজ শনিবার বেলা ১১টায় জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়ার প্রিন্সিপাল মাওলানা আবুল কালামের সভাপতিত্বে মোহাম্মদপুরস্থ কওমী মাদরাসা সমুহের ঐক্যবদ্ধ ফোরাম ‘ইত্তিফাকুল মাদারিসিল কওমিয়া মোহাম্মদপুর’ এর অনুষ্ঠিত এক জরুরী বৈঠকে এসব কথা বলা হয় এবং গার্ডেন সিটির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, ভাইস প্রিন্সিপাল মাওলানা আশরাফুজ্জামান, জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার প্রিন্সিপাল মাওলানা ফারুক আহমাদ, জামিয়াতুল উলূমিল ইসলামিয়ার মাওলানা শফিউদ্দীন, জামিয়া ইসলামিয়া বায়তুল ফালাহ এর প্রিন্সিপাল মাওলানা তলহা, ভাইস প্রিন্সিপাল মাওলানা জালালুদ্দীন আহমদ, মুফতী কামারুজ্জামান (খতীব মসজিদ-ই নূর), আশরাফুল মাদারিস এর প্রিন্সিপাল মাওলানা ইসমাঈল, জামিয়া ওয়াহিদিয়া এর প্রিন্সিপাল মাওলানা যোবায়ের।

জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মাদ ফয়সাল, বাইতুল আমান আদাবর এর প্রিন্সিপাল মাওলানা মাহমুদুর রহমান, আননূর নৈশ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা যোবায়ের, বায়তুল জান্নাত মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ওমর ফারুক, দারুল ঈমান ঢাকা এর প্রিন্সিপাল মুফতী আব্দুল মুমিন, নবোদয় সি ব্লক জামে মসজিদের খতীব মুফতী ইসহাক মাহমুদ, মুফতী আতাউর রহমান, মুফতী মুহাম্মাদ আলী কারীমি। মাওলানা আবুল কালাম, মুফতী কামরুল হাসান, মাওলানা এরশাদ উল্লাহ, মাওলানা যোবায়ের সাইফী প্রমূখ।

উল্লেখ্য, জাপান গার্ডেন সিটির ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ৫ জুলাই’২০ তারিখে অনুষ্ঠিত সভায় প্রকল্পের অভ্যন্তরে পশু প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখার জন্য সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফলে জাপান গার্ডেন সিটিতে কোরবানীর কোনো পশু প্রবেশ করানো যাবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ