বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

বসনিয়ার মতো কাশ্মীরে গণহত্যা চালাচ্ছে ভারত: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রত কাশ্মীরে সেনাবাহিনী গণহত্যা চালাচ্ছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মুসলমানদের বিরুদ্ধে এ ধরণের গণহত্যার পরিণতির বিষয়ে ভারতীয় সেনাবাহিনীকে সতর্ক করেন তিনি।

আজ রোববার কাশ্মীর ইস্যুতে ইমরান খান বলেন, কাশ্মীরের পরিস্থিতি ক্রমেই বিপর্যয়কর হয়ে উঠছে। সেখানে ভারতীয় সামরিক বাহিনী গণহারে মুসলমানদের হত্যা করছে।

তিনি আরও বলেন, বসনিয়া-হার্জেগোভিনার সেব্রেনিৎসায় যেভাবে মুসলমানদের গণহারে হত্যা করেছিল সার্ব বাহিনী, ঠিক একই পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে কাশ্মীরি জনগণ।

তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনী কোনও ধরনের আইনের তোয়াক্কা না করে মানুষ হত্যা অব্যাহত রেখেছে। কাশ্মীরের মুসলমানদের হত্যার ক্ষেত্রে তাদেরকে কোনও ধরণের আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হচ্ছে না।

ইমরান খান বলেন, কাশ্মীরে বর্তমানে ৮০ লাখ মানুষের জন্য ৮ লাখ সেনা মোতায়েন করে রাখা হয়েছে। ৮০ লাখ মানুষকে তারা অবরুদ্ধ করে রেখেছে। এ কারণে গত প্রায় এক বছর ধরে কাশ্মীরিরা তাদের নিত্য দিনের মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে।

কাশ্মীরের জনগণ দীর্ঘদিন যাবৎ জনগণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহার বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। নিরাপত্তা পরিষদের ইশতেহারে গণভোটের মাধ্যমে কাশ্মীর অঞ্চলের ভবিষ্যত নির্ধারণের কথা বলা হয়েছে। কিন্তু ভারত সরকার জাতিসংঘের ইশতেহার বাস্তবায়ন করতে অসম্মতি জানিয়ে আসছে। এ কারণে ভারত সরকার এখন পর্যন্ত সেখানে গণভোট আয়োজন করেনি। সূত্র: ডন নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ