বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

বিয়ের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা ইরানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ইরানে বিয়েসহ সব ধরনের অনুষ্ঠান এবং জনসমাগমে নিষেধাজ্ঞা আনা হয়েছে। তবে দেশটির অর্থনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠান এখনও চালু আছে।

টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট হাসান রুহানে নতুন করে এই নিষেধাজ্ঞা জারি করেছেন। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

এপ্রিলের মাঝামাঝি থেকেই ইরানে লকডাউনে ধীরে ধীরে শিথিলতা আনা হয়। এর ফল স্বরুপ সাম্প্রতিক সময়ে দেশটিতে নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত ইরানেই আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি। এখন পর্যন্ত ইরানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ১১৭। এর মধ্যে মারা গেছে ১২ হাজার ৬৩৫ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ২ লাখ ১৭ হাজার ৬৬৬ জন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেন,
দেশজুড়ে আমাদের সব ধরনের অনুষ্ঠান এবং জনসমাগম বন্ধ করতে হবে।

তিনি আরো বলেন, এখন উৎসব বা সেমিনার করার সময় নয়। এমনকি বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা বাতিল করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

নতুন করে সংক্রমণ বাড়ার পেছনে বিয়ের পার্টি, বিভিন্ন অনুষ্ঠান এবং অন্যান্য জনসমাগমকেই দায়ী করেছেন প্রেসিডেন্ট হাসান রুহানি এবং অন্যান্য কর্মকর্তারা।

ইরানের করোনাভাইরাস টাস্কফোর্সের এক উপদেষ্টা জানিয়েছেন, যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করা না হয় তবে এই করোনা মহামারিতে দেশটিতে ৫০ থেকে ৬০ হাজারের মতো মানুষ মারা যাবে। করোনার দ্বিতীয় স্রোত আরও ভয়াবহ হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ