বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

আয়া সোফিয়াকে মসজিদ ঘোষণা করায় ইসরায়েলে তুরস্কের পতাকায় আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাচীন ঐতিহাসিক স্থাপনা ইস্তাম্বুলের আয়া সোফিয়াকে যাদুঘর থেকে মসজিদে পরিণত করার ঘোষণা দেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরতদোগান। তুরস্কের এই সিদ্ধান্তে পোপ ফ্রান্সিস ‘খুবই ব্যথিত’ বলে জানিয়েছেন।

আয়া সোফিয়াকে মসজিদে রুপান্তরিত করার পদক্ষেপের নিন্দা জানান খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় এই নেতা। সেন্ট পিটার স্কয়ারে দেয়া বক্তব্যে তিনি বলেন, আমার চিন্তাভাবনা ইস্তাম্বুলের দিকে। আমি সান্তা সোফিয়ার কথা ভাবি। এটা ভেবে আমি খুবই ব্যথিত।

গত শুক্রবার তুরস্কের একটি আদালত ১৯৩৪ সালের মন্ত্রিসভার একটি আদেশ বাতিল করে দেয় যা আয়া সোফিয়াকে একটি যাদুঘরে পরিণত করেছিল। যার ফলে ৮৫ বছরের পর আবারো মসজিদ হিসেবে ব্যবহারের পথ সুগম হলো। এর আগে এটি প্রায় ৫০০ বছর ধরে মসজিদ ছিল।
সূত্র: ইয়েনি শাফাক

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ