বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আল্লামা শফীর সঙ্গে বেফাকের শীর্ষ নেতাদের বৈঠক স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ আফফান: আগামীকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর কার্যালয়ে বেফাক নেতাদের জরুরি বৈঠক স্থগিত করা হয়েছে।

আল্লামা শাহ আহমদ শফীর নিয়মিত চেক-আপ থাকায় তিনি ডাক্তারের কাছে যাবেন। তাই বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক স্থগিত করা হয়েছে।

আওয়ার ইসলামকে এসব তথ্য জানিয়েছেন বেফাকের মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমদ চৌধুরী। তিনি জানান, বেফাকের সহসভাপতি মাওলানা আনাস মাদানি আমাদের জানিয়েছেন, হজরতের নিয়মিত চেক-আপ রয়েছে। বিশেষজ্ঞ ডাক্তারদের বোর্ডে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে। তাই বেফাক নেতাদের নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে।

আগামী সপ্তাহের যে কোন দিন এ-ই বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলেও জানান মাওলানা যুবায়ের আহমদ চৌধুরী।

খাস কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত থাকার কথা ছিলো- বেফাকের সহসভাপতি আল্লামা নুর হোসাইন কাসেমী, মুফতি ওয়াক্কাস, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আবদুল হক ময়মনসিংহ, মাওলানা আবদুল হামিদ, মাওলানা সাজিদুর রহমান দারুল আরকাম মাদরাসা, মাওলানা ছফিউল্লাহ পীরজঙ্গী মাদরাসা, মাওলানা আনাস মাদানী, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া। মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, সহকারী মহাসচিব মাওলানা মাহফুজুল হক ও মাওলানা নুরুল আমিন এবং অর্থ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ