বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

মার্কিন রণতরীতে তৃতীয় দিনের মতো আগুন জ্বলছে; নেভাতে পারছে না ৪০০ কর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস বনোহোম রিচার্ডে তৃতীয় দিনের মতো আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের চারশ'র বেশি কর্মী আগুন নেভানোর চেষ্টা করেও এখন পর্যন্ত সফল হতে পারেনি। আগুন নেভাতে হেলিকপ্টারের সাহায্যে পানি ঢালা হচ্ছে।

মেরামতের জন্য শিপইয়ার্ডে অবস্থান করার সময় এতে আগুন লাগে। মেরামত শেষে রণতরীটির এফ-৩৫ জঙ্গিবিমান নিয়ে দক্ষিণ চীন সাগরে যাওয়ার কথা ছিল।

রোববার সান ডিয়াগো শিপইোর্ডে মার্কিন বাহিনীর দ্বিতীয় বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস বনোহোম রিচার্ডে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। আগুন ধরার পর অন্তত ৫৯ জন আহত হয়েছে।

সান ডিয়াগো শিপইয়ার্ডে রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাখা একটি ছোট জাহাজে বিস্ফোরণ ঘটে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে ইউএসএস বনোহোম রিচার্ডে। আগুন দ্রুতগতিতে জাহাজের টাওয়ারসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এসব তথ্য জানিয়েছেন রিয়ার এডমিরাল ফিলিপ সোবেক। মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নেভানোর জন্য হেলিকপ্টার থেকেও পানি ছিটানো হয়।

ইউএসএস বোনোহোম রিচার্ডে নৌবাহিনীর এক হাজার সদস্য থাকার কথা কিন্তু মেরামতের জন্য শিপইয়ার্ডে অবস্থান করায় জাহাজটিতে মাত্র ১৬০ জন ক্রু ছিলেন।

মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজে আগুন লাগার পর গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলাবারুদ নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ