শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা প্রায় ৫ লাখ ৮৬ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বে করোনায় একদিনে ৫ হাজার ছাড়িয়েছে মৃত্যু। এ নিয়ে বিশ্বে মোট মৃতের সংখ্যা প্রায় ৫ লাখ ৮৬ হাজার। মোট করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ৩৬ লাখ ৭১ হাজারের বেশি। সুস্থ হয়েছেন ৮০ লাখ সাড়ে ২৪ হাজার মানুষ।

গত দুইদিন কিছুটা কমলেও মঙ্গলবার আবারও বিশ্বে দুই লাখের বেশি মানুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদিন মৃতের সংখ্যাও আগের কয়েক দিনের তুলনায় বেড়েছে। এদিকে, করোনা প্রতিরোধে ভ্যাকসিনের আশাব্যঞ্জক সাফল্য পাওয়ার দাবি করেছে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র।

ভারতে এরই মধ্যে আক্রান্তের সংখ্যা নয় লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। বুধবার থেকে ফের ১৫ দিনের লকডাউন শুরু হয়েছে বিহার রাজ্য। মঙ্গলবার থেকে কর্ণাটকের দুই জেলায় ৯ দিনের জন্য শুরু হয়েছে লকডাউন।

করোনা সংক্রমণ বাড়ায় জাপানের রাজধানী টোকিওতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। দেশটিতে নতুন শনাক্ত ৭০ শতাংশেরই বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। ব্রাজিলে এখনো করোনা পরিস্থিতির তেমন একটা উন্নতি নেই। করোনার ভ্যাকসিন বাজারে না আসলে আগামী বছর কার্নিভাল বাতিলের কথা জানিয়েছে রিও'র সাম্বা স্কুল।

ইউরোপের দেশ স্পেনে আবারো আক্রান্ত হয়েছে সাড়ে ছয়শ' মানুষ। আড়াই মাসের মধ্যে এই সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে রাশিয়া, পেরু, চিলি, মেক্সিকোসহ বিশ্বের বিভিন্ন দেশে।

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) বিশ্বকে কয়েকবছর এমনকি কয়েক দশক পিছিয়ে দিতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ