শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

রাসুল সা. এর সময়ের কুরআনের পাণ্ডুলিপি রয়েছে যুক্তরাজ্যের বার্মিংহামে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বে কুরআনের সবচেয়ে পুরনো পাণ্ডুলিপির সন্ধান পেয়েছে ব্রিটেনের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়। ২০১৫ সালে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ওই কুরআন খুঁজে পাওয়া যায়। রেডিওকার্বন পরীক্ষায় দেখা গেছে, এই পাণ্ডুলিপি অন্তত ১৩৭০ বছর আগের। খবর বিবিসির।

জানা যায়, প্রায় ১০০ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে সবার অগোচরে পড়েছিল ওই পাণ্ডুলিপি। এটি যে কুরআনের অন্যতম একটি পুরনো পাণ্ডুলিপি তা অনুধাবন করতে পারেনি লাইব্রেরি কর্তৃপক্ষ। তাই লাইব্রেরির মধ্যপ্রাচ্য বিষয়ক বই এবং ডকুমেন্টের মধ্যে কুরআনের এই পাণ্ডুলিপিটি রেখে দেয়া হয়েছিল।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পাণ্ডুলিপির বয়স কত তা জানার জন্য রেডিওকার্বন পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন এর ফলাফল সামনে আসে তখন অনেকটা ‘চমকপ্রদ’ ছিল। বিশ্ববিদ্যালয়ের বিশেষ সংগ্রহের পরিচালক সুসান ওররাল বলেন, আমরা স্বপ্নেও ভাবতে পারিনি যে এই পাণ্ডুলিপি এত পুরনো হবে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রেডিওকার্বন অ্যাকসেলেটর ইউনিট এই পরীক্ষা চালায়। সেখানে দেখা যায়, ওই পাণ্ডুলিপিটি ভেড়া বা ছাগলের চামড়ায় লেখা হয়েছে। বিশ্বে কুরআনের যতগুলো পুরনো পাণ্ডুলিপি পাওয়া গেছে, এটি সেগুলোর একটি।

পরীক্ষার পর ওই পাণ্ডুলিপির বিভিন্ন রকম সময়কাল পাওয়া যায়। তবে এটা ৫৬৮ থেকে ৬৪৫ সালের মধ্যে লেখা হয়েছে এমন সম্ভবনা রয়েছে ৯৫ ভাগ। মহানবী হজরত মুহাম্মদ (সা.) ৪০ বছর বয়সে নবুওয়ত প্রাপ্ত হন। তখন থেকে তার ওপর ওহীর মাধ্যমে পবিত্র কুরআন নাজিল হয়।

বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের ক্রিস্ট্রিয়ানিটি অ্যান্ড ইসলামের অধ্যাপক ডেভিড থমাস বলেন, এর অর্থ দাঁড়াচ্ছে যিনি এই পাণ্ডুলিপি লিপিবদ্ধ করেছেন তিনি হজরত মুহাম্মদ (সা.) এর সময়ে জীবিত ছিলেন।

তিনি বলেন, যিনি এটা লিখেছেন তিনি মুহাম্মদ (সা.)-কে হয়তো খুব ভালোভাবে জানতেন। তিনি হয়তো তাকে দেখে থাকবেন, তিনি হয়তো তাঁকে ধর্মপ্রচার করতেও দেখেছেন। তিনি হয়তো মুহাম্মদ (সা.)-কে ব্যক্তিগতভাবে চিনতেন।

এ ধরনের পাণ্ডুলিপি বিষয়ে ব্রিটিশ লাইব্রেরির বিশেষজ্ঞ ড. মুহাম্মদ ইসা ওয়ালি বলেছেন, এই ‘উত্তেজনাকর আবিষ্কার’ মুসলিমদের ‘আনন্দিত’ করবে। হিজাজি আরবি স্ক্রিপ্টে লেখা পাণ্ডুলিপিতে কুরআনের কয়েকটি সুরা রয়েছে। ইকনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ