বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

স্থগিতই থাকছে লতিফ সিদ্দিকীর মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার ওপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে মামলার বিষয়ে হাইকোর্টের জারি করা রুল ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী ছিলেন খুরশীদ আলম খান। লতিফ সিদ্দিকীর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভগ। তবে আপিল বিভাগের আদেশ পাওয়ার ছয় মাসের মধ্যে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আব্দুল লতিফ সিদ্দিকীর আবেদনের শুনানি নিয়ে মামলা ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। এরপর হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে দুদক। আজ সেটি শুনানি হয়।

২০১৭ সালের ১৭ অক্টোবর দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে আদমদীঘি থানায় আব্দুল লতিফ সিদ্দিকীসহ দুজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলায় পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের ৪০ লাখ ৭০ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। মামলার অপর আসামি হলেন- ওই জমির ক্রেতা বগুড়া শহরের কাটনারপাড়ার মৃত হারুন-অর-রশিদের স্ত্রী জাহানারা রশিদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ