বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আয়া সোফিয়াকে ফের মসজিদে রূপান্তর আমার শৈশবের বড় স্বপ্ন ছিল: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত আয়া সোফিয়াকে ফের মসজিদে রূপান্তর করা হয়েছে। এটি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগানের শৈশবের বড় একটি স্বপ্ন ছিল বলে জানিয়েছেন তিনি।

গতকাল শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পরে সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি এ কথা জানান।

এসময় তিনি আয়া সোফিয়া ইস্যুকে অভ্যন্তরীণ ও সার্বভৌম বিষয় আখ্যায়িত করেছেন। একইসঙ্গে বলেছেন, এব্যাপারে কারো হস্তক্ষেপ করার অধিকার নেই।

এরপরও আয়া সোফিয়াকে ঘিরে বহির্বিশ্বের নেতিবাচক প্রতিক্রিয়া তুরস্কের জন্য উদ্বেগের কারণ নয় বলে জানিয়েছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতা। তার মতে, পুনরায় ইবাদতের জন্য আয়া সোফিয়া খুলে দেয়া মসজিদটির জন্য বন্দী জীবন থেকে মুক্তিলাভ।

তুরস্কের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি আগেই ঘোষণা করেছে যে, আগামী ২৪ জুলাই জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে আয়া সোফিয়া ফের আনুষ্ঠানিকভাবে মসজিদের জীবনে ফিরে যাবে। আর আসন্ন জুমায় ঐতিহাসিক এই মসজিদে ১ হাজার থেকে দেড় হাজার মুসল্লি অংশ নেয়ার কথা রয়েছে। ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি এও জানিয়েছে, নামাজের জন্য আমন্ত্রিতদের তালিকা প্রস্তুত করছে তারা।

সূত্র: আল জাজিরা মুবাশির

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ