বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

এবার পাকিস্তানের নূর মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা রাষ্ট্রসংঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তেহরিক ই তালিবান পাকিস্তান সংগঠনের নূর ওআলি মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করল রাষ্ট্রসংঘ। আল-কায়দার সঙ্গে হাত মিলিয়ে অর্থায়ন, পরিকল্পনা অভিযোগে ওঠেছে মাসুদের বিরুদ্ধে।

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ১২৬৭ আইএসআইএল এবং আল-কায়দা কমিটি বৃহস্পতিবার ৪২ বছরের মেসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের তালিকাভুক্ত করেছে।

২০১৮ সালে মৌলানা ফজলুল্লাহর মৃত্যুর পর তেহরিক-ই-তালিবান পাকিস্তানের দায়িত্ব প্রাপ্ত হয় নূর মাসুদ। ২০১১ সালের জুলাই মাস থেকেই আল-কায়দা সংযোগের কারণে টিটিপিকে ব্ল্যাকলিস্টেড করে রাষ্ট্রসংঘ।

নূরের নেতৃত্বে একাধিকবার পাকিস্তানে হামলা চালিয়েছে টিটিপি। টাইমস স্কোয়ারে বোমাবাজির ঘটনার দায়ও নিয়েছিল এই সংগঠন। ২০১০ সালে মার্কিন কনস্যুলেটের বিরুদ্ধে পেশোয়ারে অভিযান চালিয়ে ৬ পাকিস্তানিকে মেরে ফেলেছিল এ সংগঠন। মার্কিন SCA ইতিমধ্যেই রাষ্ট্রসংঘের এই ঘোষণাকে অভিবাদন জানিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ