শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

ঝালকাঠিতে ডাকাতি মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝালকাঠির নলছিটি উপজেলায় ডাকাতি, চাঁদাবাজি ও চেক জালিয়াতিসহ একাধিক মামলার আসামি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হানিফ হাওলাদারকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার দুপুরে উপজেলার নাচনমহল গ্রামের বাড়ির কাছে একটি সালিশ বৈঠকের মধ্য থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হানিফ হাওলাদার নাচনমহল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বরিশাল র‌্যাব ৮-এর উপসহকারী পরিচালক (ডিএডি) জহিরুল ইসলাম জানান, ডাকাতিসহ একাধিক মামলার আসামি হানিফ হাওলাদারের নামে নানা অভিযোগ রয়েছে র‌্যাবের কাছে। গ্রেপ্তারি পরোয়ানা নিয়েও তিনি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এমন খবর পেয়ে র‌্যাব ৮-এর একটি দল সেখানে অভিযান চালিয়ে সালিশ বৈঠকের মধ্য থেকে তাকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে নলছিটি থানায় সোপর্দ করা হয়।

নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, দু’টি মামলায় তাকে খুঁজে বেড়াচ্ছিল পুলিশ। র‌্যাব তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ