শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

দেশের যে ৭ হাসপাতালে করোনা ভ্যাকসিনের ট্রায়াল চলবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন বাংলাদেশের ২১০০ মানুষের ওপর ট্রায়ালের জন্য ৭টি হাসপাতাল নির্ধারণ করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। এ ট্রায়াল আপাতত দেশের ২১০০ স্বাস্থ্যকর্মীর ওপর চালানো হবে।

ভ্যাকসিনের ট্রায়াল হিসেবে যেসব হাসপাতালকে নির্ধারণ করা হয়েছে- মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিট-১, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ইউনিট-২ এবং ঢাকা মহানগর হাসপাতাল।

রোববার বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) পরিচালক মাহমুদ উজ জাহান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ভ্যাকসিনটি সুস্থ মানুষেরে ওপর প্রয়োগ করা হবে। আপাতত স্বাস্থ্যকর্মীদের ওপর ট্রায়াল চালানো হবে।

তিনি আরও বলেন, চীনের সিনোভেক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড কোম্পানির তৈরি টিকার তৃতীয় ধাপের পরীক্ষার জন্য আইসিডিডিআরবি আমাদের কাছে প্রটোকল জমা দিয়েছিলে। ন্যাশনাল রিসার্চ এথিকস কমিটি নৈতিক অনুমোদন দিয়েছে। কমিটি এর নৈতিক অনুমোদন দিয়েছে।

এখন তারা যেসব প্রতিষ্ঠানে এই পরীক্ষা করবে, তাদের প্রশাসনিক অনুমোদন নেবে। চীনের সিনোভেক রিসার্চ অ্যান্ড কোম্পানি লিমিটেডের ভ্যাকসিনের ফেইজ থ্রির ট্রায়াল শুরু করবে তারা। সেজন্য প্রতিষ্ঠানটি বিএমআরসি’র রোববার ট্রায়ালের অনুমোদন দিয়েছে। এক মাস আগে বিএমআরসির ন্যাশনাল রিসার্চ ইথিকস কমিটির কাছে আইসিডিডিআর,বি আবেদন করেছিল বলেও জানান মাহমুদ উজ জাহান।

তিনি বলেন, সারাবিশ্বে করোনার টিকা বানাতে এখন অন্তত ১৬০টি উদ্যোগ চালু আছে। এর মধ্যে মাত্র দুটি টিকার তৃতীয় ধাপে আছে। সিনোভেকের এ টিকার পাশে তৃতীয় ধাপে আছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ