বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

ফাহিম সালেহের জানাজা ও দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মোবাইলভিত্তিক রাইড শেয়ারিং অ্যাপস ‘পাঠাও’র সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ’র জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। নিউইয়র্কের স্থানীয় সময় রোববার দুপুরে ‘মিট হাডসন নুর ইসলামিক সিমেট্রি’তে সমাহিত হন এ তরুণ উদ্যোক্তা।

জানায়ায় ফাহিমের পরিবার ছাড়াও উপস্থিত ছিলেন কাছের বন্ধু ও প্রতিবেশিরা। মঙ্গলবার নিউইয়র্কে নিজ ফ্ল্যাট থেকে, রাইড শেয়ারিং অ্যাপস পাঠাওয়ের অন্যতম উদ্যোক্তা ফাহিমের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ৯০ হাজার ডলার চুরির দায়ে চাকুরিচ্যুত ব্যক্তিগত সহকারী টাইরিসি ডেভন হাসপিল তাকে হত্যা করেছে। শুক্রবার ডেভনকে গ্রেফতারের পর আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে পুলিশ।

তদন্তে জানানো হয়, খুনের পরেও ফাহিমের ব্যাংকের কার্ড ব্যবহার করে কেনাকাটা করে হত্যাকারী। তবে তার আইনজীবীর বক্তব্য টাইরিস নিদোর্ষ হওয়ার কারণেই পুলিশের আত্মসমর্পণ করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ